সিংড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নাটোরের সিংড়ায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টায় একটি র‍্যালী শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা কোর্ট চত্বরে সমাবেশের আয়োজন করে। উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাৎ হোসেন মিন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহাদাৎ হোসেন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক সাখাওয়াত হোসেন শাখা প্রমুখ। পরিচালনা করেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব উৎপল কুমার।

এনএএন টিভি / মোঃ মোতালেব হোসেন